গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ
- আপডেট সময় : ০১:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জার্সি উপহার দিয়েছেন যুবদল নেতা মোঃ পারভেজ। শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব জার্সি বিতরণ করা হয়। এ সময় যুবদল নেতা পারভেজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম মির্জা স্যারের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেন এবং পরে শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন মিশ্রসহ অন্যান্য শিক্ষকবৃন্দ । এ সময় পারভেজ বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের প্রতি এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।



















