সর্বশেষ
চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত পারিলায় বইছে নির্বাচনী হাওয়া: পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ।

ঢাকা লালবাগ-চকবাজারের ২৯ নং ওয়ার্ডে গণসংযোগে জনতার ঢল — ভালোবাসায় সিক্ত কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ টিপু সুলতান

প্রতিবেদকঃ মোহাম্মদ আজিম মিঞা
  • আপডেট সময় : ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীর লালবাগ ও চকবাজার এলাকার ২৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ টিপু সুলতানের গণসংযোগে জনতার ঢল নেমেছে। গত ৮ই এপ্রিল ২০২৬ ইং তারিখে ২৯ নং ওয়ার্ডের পোস্তা এলাকা জুড়ে অনুষ্ঠিত এ গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকাকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
গণসংযোগ চলাকালে পথচারী থেকে শুরু করে শিশু, তরুণ, যুবক, নারী ও প্রবীণ—সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাজী মোহাম্মদ টিপু সুলতানকে অভিবাদন জানান। অনেকেই তার হাত ধরে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। জনতার উচ্ছ্বাস ও ভালোবাসায় সিক্ত হয়ে প্রার্থী টিপু সুলতান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি ২৯ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা তুলে ধরে তার উন্নয়ন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ইনশাআল্লাহ নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, সড়ক ও পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, যুব ও ক্রীড়া উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ করাই হবে আমার মূল লক্ষ্য। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ২৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবো।”

গণসংযোগের প্রতিটি মুহূর্তে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও শুভেচ্ছা ভবিষ্যৎ পরিবর্তনের বার্তা দিচ্ছে বলে উপস্থিত অনেকেই মন্তব্য করেন। স্থানীয়দের মতে, এ গণসংযোগে মানুষের ব্যাপক উপস্থিতি আসন্ন নির্বাচনে নতুন সম্ভাবনার ইঙ্গিত বহন করছে।

জনতার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে হাজী মোহাম্মদ টিপু সুলতান সবাইকে উন্নয়নের পথে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা লালবাগ-চকবাজারের ২৯ নং ওয়ার্ডে গণসংযোগে জনতার ঢল — ভালোবাসায় সিক্ত কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ টিপু সুলতান

আপডেট সময় : ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬