সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নালিতাবাড়ীতে ট্যাগ অফিসারের অবহেলায় ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা নালিতাবাড়ী

 (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের দায়িত্বে অবহেলার কারণে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। ২ এপ্রিল বৃহস্পতিবার এই পাম্পে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোক্তার হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তেল নিতে আসা গ্রাহকরা। সূত্রে জানা যায়, সারাদেশের মতো জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ না থাকায় নালিতাবাড়ী উপজেলার ফিলিং স্টেশনগুলোতে বিশৃঙ্খলা এড়াতে ট্যাগ অফিসার নিয়োগ দেয় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোক্তার হোসেন। সরেজমিনে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নিজ দায়িত্ব পালন না করে নিজেই তেল নিতে ব্যস্ত থাকেন। এতে তেল সরবরাহ কার্যক্রমে কোনো ধরনের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়নি। এছাড়াও ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও প্রবেশ ও বাহিরের পথে কার্যকর কোনো নিয়ন্ত্রণ দেখা যায়নি। ফলে দুই পাশ থেকেই অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে তেল সংগ্রহের পরও অনেক বাইকারকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। ভুক্তভোগীরা জানান, সঠিক ব্যবস্থাপনার অভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। শৃঙ্খলার অভাবে জনভোগান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ তাদের। এবিষয়ে ট্যাগ অফিসার মোক্তার হোসেন বলেন , ‘সকালে আমি শ্রীবরদী থেকে আসার পর আমার গাড়িতে তেল না থাকায় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করি, এটা নিয়েই অনেকে ভিন্নভাবে প্রচার করেছেন। পাম্পে তেমন কোন বিশৃঙ্খলা হয়নি, লাইন ধরা নিয়ে সমস্যা ছিল তা ওসি মহোদয় এসে সমাধান করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে ট্যাগ অফিসারের অবহেলায় ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা নালিতাবাড়ী

আপডেট সময় : ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬