সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে গাছ বিক্রির নামে প্রতারণা, ব্যবসায়ীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০২:০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

 ‎বগুড়ার শাজাহানপুর উপজেলায় গাছ বিক্রির প্রলোভন দেখিয়ে এক গাছ ব্যবসায়ীর কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন মিয়া ওরফে মিঠুন (৪৫)সহ চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নজরুল ইসলাম (৩৫)। ‎ভুক্তভোগী নজরুল ইসলাম ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের রমজান প্রামের ছেলে এবং পেশায় একজন গাছ ব্যবসায়ী। ‎অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের লিখন মিয়া ওরফে মিঠুনসহ চারজন নজরুল ইসলামের কাছে বিভিন্ন গাছ বিক্রির প্রস্তাব দেন। পরে তারা গাছ বিক্রির কথা বলে নজরুল ইসলামের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেন। ‎চুক্তি অনুযায়ী পরদিন গাছ কাটতে গেলে প্রকৃত মালিক বাধা দেন এবং জানান, গাছগুলো তার নিজের। এতে নজরুল ইসলাম বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। ‎পরবর্তীতে তিনি স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তারা টালবাহানা শুরু করে। একপর্যায়ে অভিযুক্তরা মারমুখী আচরণ করে এবং তাদের সেখান থেকে বের করে দেয়। ‎পরে শাজাহানপুর উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পুনরায় গেলে প্রধান অভিযুক্ত পালিয়ে যায়। এ সময় অন্য অভিযুক্তরা গালিগালাজ ও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ‎ এ ঘটনায় প্রতারণার শিকার নজরুল ইসলাম গত রবিবার (২৯ মার্চ) বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে লিখন মিয়া ওরফে মিঠুনসহ চারজনকে বিবাদী করা হয়েছে। ‎ এ বিষয়ে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার জানান, গাছ বিক্রির কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বগুড়ার শাজাহানপুরে গাছ বিক্রির নামে প্রতারণা, ব্যবসায়ীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০২:০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬