সর্বশেষ
সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা, ঐক্য ও নৈতিক সাংবাদিকতার দৃঢ় বার্তা ⠀ নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক পবায় ফসলি জমি ভিজে যাওয়া নিয়ে সংঘর্ষ-ডিপ মালিক আহত তুমি আমার আশীর্বাদ

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা, ঐক্য ও নৈতিক সাংবাদিকতার দৃঢ় বার্তা ⠀

বিশেষ প্রতিবেদকঃ ⠀
  • আপডেট সময় : ০৫:২০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
  • চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী এবং বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

    শনিবার (২৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের ইপিজেড মোড়স্থ আলী প্লাজার তৃতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান। সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ বাবুল হোসেন বাবলা। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব এম নজরুল ইসলাম খান।

    অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে এস এম খোরশেদ উল্লাহ রজায়ী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ বিল্লাল হোসাইন বেলালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোল্লা মোঃ সরোয়ার হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফরাজী, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বাহারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক জাফরুল ইসলাম জাহিদ, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, ফরহাদ হাসান মোস্তফা, ইঞ্জিনিয়ার মোঃ মাজেদ, মোঃ শহিদুল ইসলাম লিটন, ফারুক আহমেদ ঢালী, মো. শামসুদ্দিন, মো. রিয়াজ উদ্দিন, মো. মনিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ নূরুন্নবী, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. শফিকুর রহমান, রাজিব নাথ, মোহাম্মদ হালিম নিরব, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

    অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের চলমান গণমাধ্যম পরিস্থিতি, পেশাগত চ্যালেঞ্জ, দায়িত্বশীল সাংবাদিকতা ও নৈতিকতার প্রশ্নে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

    বক্তারা জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। সত্য উদঘাটন, অন্যায়ের প্রতিবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের আপসহীন ভূমিকা রাখতে হবে।

    সভাপতির বক্তব্যে মোঃ খলিলুর রহমান বলেন, “সাংবাদিকদের ঐক্যই আমাদের প্রধান শক্তি। পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা ও দায়বদ্ধতার প্রশ্নে বাংলাদেশ সাংবাদিক ক্লাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।”

    অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর। উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণে এটি এক শক্তিশালী পেশাগত মিলনমেলায় পরিণত হয়।

    শেষে বক্তারা সাংবাদিকদের পেশাগত নীতিমালার ওপর গুরুত্বারোপ করে বলেন— যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ নয়; গুজব ও অপপ্রচার পরিহার করে সত্য, নিরপেক্ষতা ও জবাবদিহিতার ভিত্তিতে সাংবাদিকতা পরিচালনাই হতে হবে প্রধান অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা, ঐক্য ও নৈতিক সাংবাদিকতার দৃঢ় বার্তা ⠀

আপডেট সময় : ০৫:২০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬