সর্বশেষ
বিপিজিএমইএ নির্বাচন নিয়ে বিতর্ক: একতরফা ভোটের অভিযোগে প্রশাসক নিয়োগের দাবি প্লাস্টিক অ্যাসোসিয়েশনে নির্বাচন ঘিরে তোলপাড়: ভোটার কারচুপি, দুর্নীতি ও নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিপিজিএমইএ নির্বাচন ঘিরে অন্ধকার খেলা! জসীম উদ্দিনের ভূমিকা নিয়ে তুমুল প্রশ্ন—নিরপেক্ষ নাকি নেপথ্যের শক্তি? সংযমের শিক্ষা থেকে মানবতার জয়গান—ঈদুল ফিতর ২০২৬ মানবতার ডাকে সাড়া: রামপুরা বনশ্রীতে অসহায় ও প্রতিবন্ধীদের পাশে ‘মা কল্যাণ সংস্থা’ অসহায়দের পাশে মানবতার দীপ্ত উদাহরণ: শিল্পকলা একাডেমিতে ঈদ সামগ্রী বিতরণ নোয়াখালীর গণমাধ্যমে সাহসের প্রতীক ড. মোহাম্মদ আবু নাছের: অনুসন্ধানী সাংবাদিকতায় অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠ চাটখিলে ৮ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে থাকার অঙ্গীকার বিএনপি নেতা শিমুলের ইফতার ও দোয়া মাহফিল শেষে প্লাস্টিক শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা, উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নোয়াখালীর সোনাইমুড়ি থেকে বাক প্রতিবন্ধী মোঃ ইব্রাহিম খলিল নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

উদয়ন ইলেকট্রিক, স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার ঐক্য পরিষদের ষষ্ঠতম মিলনমেলা অনুষ্ঠিত

মোঃ আজিম মিঞা
  • আপডেট সময় : ০৭:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

উদয়ন ইলেকট্রিক, স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার ঐক্য পরিষদের ষষ্ঠতম মিলনমেলা ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার কেরানীগঞ্জের শরীফ পল্লী পার্কে জমকালো আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নূর মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ। এ ছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের অগ্রযাত্রা, ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা ব্যবসায়ী ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সাংস্কৃতিক পর্বে দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেন চলচ্চিত্র অভিনেতা, মানবাধিকার কর্মী ও জাদু শিল্পী মুক্তার সিকদার। তার মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
শেষে পারস্পরিক সৌহার্দ্য, মিলন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ষষ্ঠতম মিলনমেলার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উদয়ন ইলেকট্রিক, স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার ঐক্য পরিষদের ষষ্ঠতম মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬