সর্বশেষ
সংযমের শিক্ষা থেকে মানবতার জয়গান—ঈদুল ফিতর ২০২৬ মানবতার ডাকে সাড়া: রামপুরা বনশ্রীতে অসহায় ও প্রতিবন্ধীদের পাশে ‘মা কল্যাণ সংস্থা’ অসহায়দের পাশে মানবতার দীপ্ত উদাহরণ: শিল্পকলা একাডেমিতে ঈদ সামগ্রী বিতরণ নোয়াখালীর গণমাধ্যমে সাহসের প্রতীক ড. মোহাম্মদ আবু নাছের: অনুসন্ধানী সাংবাদিকতায় অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠ চাটখিলে ৮ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে থাকার অঙ্গীকার বিএনপি নেতা শিমুলের ইফতার ও দোয়া মাহফিল শেষে প্লাস্টিক শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা, উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নোয়াখালীর সোনাইমুড়ি থেকে বাক প্রতিবন্ধী মোঃ ইব্রাহিম খলিল নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি প্রতিবাদী কন্ঠে সম্মানিত আজীবন সদস্য হিসেবে যোগ দিলেন মোছা: লিজা আক্তার প্রতিবাদী কন্ঠে সম্মানিত আজীবন সদস্য হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইব্রাহিম হুসাইন খান প্রতিবাদী কন্ঠে সম্মানিত আজীবন সদস্য হিসেবে যোগ দিলেন ডিপিডিসি ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ মিয়া

ঢাকায় আজ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যস্ত কর্মসূচি

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ০৮:৪৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

সমাবেশ, গণসংযোগ, সংবাদ সম্মেলন ও নির্বাচনী প্রচারণায় মুখর রাজধানী
প্রতিদিনের মতো আজও রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি রয়েছে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ, গণসংযোগ, সংবাদ সম্মেলন ও নির্বাচনী প্রচারণা চলবে। তাই ঘরের বাইরে বের হওয়ার আগে কোথায় কী কর্মসূচি রয়েছে—তা জেনে নেওয়া জরুরি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর বিস্তারিত তুলে ধরা হলো—
বিএনপির কর্মসূচি
দুপুর ১২টায় বরিশালের বেলস পার্কে এক সমাবেশে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। এরপর দুপুর পৌনে ২টার দিকে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এছাড়া দুপুর ২টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে পেশাজীবীদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
বেলা ১১টায় গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি পেশাজীবী মিছিল অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
সকাল ৯টায় বগুড়ার গোকুল ইউনিয়নে বগুড়া-৬ আসনের প্রার্থী তারেক রহমানের পক্ষে গণসংযোগ করবেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক রেজাউল করিম বাদশা।
সংবাদ সম্মেলন
দুপুর ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করবে যুক্তরাজ্য বিএনপি। বাংলাদেশ বিমানের সিলেট-ম্যানচেস্টার রুট স্থগিতের সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর না করে স্থগিত রাখার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।
নির্বাচনী প্রচারণা
বিকেল সাড়ে ৩টায় ঢাকা উদ্যান থেকে শ্যামলী পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাবেন ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।
ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বিকেল ৩টায় দক্ষিণ পাইকপাড়ায় নারী সমাবেশে যোগ দেবেন। বিকেল ৪টায় কল্যাণপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর ঢাকা-১৪’ শীর্ষক সমাবেশে অংশ নেবেন তিনি। পরে সন্ধ্যা ৬টায় হজরত শাহ আলী মডেল হাই স্কুল প্রাঙ্গণে আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সকাল ১০টায় পল্লবী ৫ নম্বর ওয়ার্ডের আদর্শ নগর এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।
দুপুর ১২টায় মাটির মসজিদ এলাকায় নির্বাচনী অফিস পরিদর্শন এবং মৌলভীরটেক ও বউবাজার এলাকায় গণসংযোগ করবেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর চৌধুরীপাড়া নুর মসজিদে জোহরের নামাজ আদায়, নির্বাচনী অফিস পরিদর্শন ও পশ্চিম হাজিপাড়া এলাকায় গণসংযোগ করবেন তিনি। বিকেলে রিয়াজবাগ মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে সন্ধ্যা ৬টায় মাটির মসজিদ চৌরাস্তায় উঠান বৈঠকে অংশ নেবেন। রাতে সবুজবন নুর টাওয়ার মসজিদে এশার নামাজ আদায় শেষে মালিবাগ জামেয়া মসজিদের পূর্ব গেটে আরেকটি উঠান বৈঠক করবেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিকেল ৩টায় পুরান পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
জামায়াতে ইসলামী
সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় আজ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যস্ত কর্মসূচি

আপডেট সময় : ০৮:৪৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬