সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

সিরাজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী—একই পরিবারের বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—সলঙ্গা থানার পুরানা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছোট ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত হয়েছেন বড় ছেলে রাসেল খন্দকার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অসুস্থ বাবাকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারিচালিত অটোরিকশায় করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের খানাখন্দ এড়িয়ে চলতে গিয়ে রিকশাটি রাস্তার মাঝখানে উঠে পড়ে। ঠিক তখনই বনপাড়াগামী একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা ও ছেলে। গুরুতর আহত অবস্থায় রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ। তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত মহাসড়কের সংস্কার এবং ট্রাকের বেপরোয়া গতির লাগাম টানার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের

আপডেট সময় : ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫