সর্বশেষ
আগুন ঝরা দুপুর তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ মেডিকেল হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স সাপাহারে রাস্তার পাশে পড়ে আছে পশুর চামড়া, জনদুর্ভোগ গাইবান্ধায় রাস্তা নির্মাণে ভেলকিবাজি রাতের আঁধারে ফেলানো হচ্ছে খোয়া সান্তাহার প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য রুবি জয়ন্তী উদযাপন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট এক ছেলে সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক; তবুও নিঃসঙ্গ মৃত্যু বৃদ্ধা মায়ের খরিয়া কাজির চর ইউনিয়নে জোরদার নির্বাচনী প্রচারণা: নরোত্তমপুরের একটি সামাজিক সংগঠনকে ঘিরে আলোচনা ও বিতর্ক, প্রতিষ্ঠাতার প্রতিবাদী মন্তব্য ফেক আইডি ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে আলোচনায় ইসমাইল হোসেন মোহন

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট

 শেরপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও যাত্রী হয়রানি প্রতিরোধে জেলা প্রশাসনের কঠোর অভিযান। ২রা জুন (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রী সাধারণের সুবিধা নিশ্চিত করতে এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। শেরপুর জেলার পাঁচটি উপজেলায় একযোগে পরিচালিত এ অভিযানে লাইসেন্সবিহীন যানবাহন চালনা, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ১৮টি মামলায় ৭,৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলাভিত্তিক অভিযানের চিত্র: শেরপুর সদর উপজেলা: থানার মোড়সহ বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লাইসেন্সবিহীন যানবাহন চালনাসহ আইন লঙ্ঘনের দায়ে ২টি মামলায় ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ঝিনাইগাতী উপজেলা: রাংটিয়া মোড়ে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় ৭টি মামলায় ৩,২০০ টাকা জরিমানা করা হয়। নালিতাবাড়ী উপজেলা: ঢাকা বাসস্ট্যান্ড ও গরুহাটি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ২টি মামলায় ১,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। নকলা উপজেলা: উত্তর বাজার মোড়ে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন যাচাইয়ের পর বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি মামলায় ১,২০০ টাকা জরিমানা আদায় করা হয়। শ্রীবরদী উপজেলা: সড়ক পরিবহন আইনের আওতায় পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১,৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান জেলায় অব্যাহত থাকবে। ঈদ যাত্রায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া ও হয়রানি থেকে রক্ষা করতে জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট

আপডেট সময় : ০৪:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬