সর্বশেষ
জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ শেরপুরের নালিতাবাড়ীতে এক দিনে পৃথক ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবাষিকী পালিত। অসহায় পাগলের মৃত্যুতে মাগফিরাতের দোয়ায় গ্রামবাসীর আয়োজন : ২২ হাড়ি খিচুড়ি ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চায়না দুয়ারী’ রিং জালের ছড়াছড়ি, অস্তিত্ব সংকটে দেশীয় মাছ,অবশেষে অভিযান পরিচালনা করে জাল পুড়িয়ে ধ্বংস হবিগঞ্জের ডিসির সাথে শাহ মনসুর আলীর নেতৃত্বে আন্তর্জাতিক প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

শেরপুরের নালিতাবাড়ীতে এক দিনে পৃথক ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার

 মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু এবং দুই নারী-কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলার কলসপাড়, নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) ও একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে ইসমাইল (৬)। রোহান স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির এবং ইসমাইল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সোমবার ভোরে মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনেরা মরদেহ দুটি উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্য, দুই শিশু মাঝেমধ্যে জলাশয়ে মাছ ধরতে নামলেও ভালোভাবে সাঁতার জানত না। এদিকে, সোমবার দুপুর তিনটার দিকে নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে হোসাইন আহমেদ আলিফ (৩) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে। বাড়ির পাশের পুকুরে ডুবে যাওয়ার পর স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। অন্যদিকে, নয়াবিল ইউনিয়নের নয়াবিল এলাকায় নুরজাহান বেগম (৬৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশে একটি পেয়ারা গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান মেয়ে তাসলিমা আক্তার। নুরজাহান বেগম ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। এছাড়া রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে শাকিলা (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ধন্যার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরের নালিতাবাড়ীতে এক দিনে পৃথক ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬