সর্বশেষ
সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ

শিশু-নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ক্ষোভের বিস্ফোরণ, কঠোর শাস্তির দাবিতে রাজপথে জনতা

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

 গাইবান্ধায় শিশু ও নারী ধর্ষণ, যৌন নির্যাতন এবং হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে শহর। শনিবার সকালে শহরের গণাসাস কার্যালয়ের সামনে স্থানীয় সিএসও হাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। “শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা” এবং “আর কত শিশুর লাশ”—এমন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জোর দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুরুজ হক লিটন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সালাউদ্দিন কাশেম। বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ঋত্বিক প্রসাদ। এছাড়াও মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক অঞ্জলি রানী দেবী, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, কান্ডারী মহিলা সংস্থার সোমা বেগম, রবিদাস উন্নয়ন পরিষদের দরিয়া রবিদাস, রবিদাস ফোরামের সুনীল রবি দাস এবং মনির হোসেন সুইটসহ অনেকে অংশগ্রহণ করেন। বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিশু-নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ক্ষোভের বিস্ফোরণ, কঠোর শাস্তির দাবিতে রাজপথে জনতা

আপডেট সময় : ০২:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬