সর্বশেষ
শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০

র‍্যাব-৭’র অভিযানে ‘গলাকাটা বাচা’গ্রেফতার-স্বস্তির নিঃশ্বাস চট্টগ্রামে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা একাধিক মামলার পলাতক সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’ অবশেষে র‍্যাব-৭’র জালে গ্রেফতার হয়েছে। হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা গুরুতর অপরাধে জড়িত এই সন্ত্রাসীকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছিল চরম আতঙ্ক। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ‘গলাকাটা বাচা’ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী ও তার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত। তার নেতৃত্বে সংঘটিত একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ ছিল আতঙ্কগ্রস্ত। র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, সাদ্দাম হোসেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে গত ৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ২টা ৪৫ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। অভিযানে সাদ্দাম হোসেন (৩৭), পিতা—আব্দুল করিম, সাং—মুক্তিযোদ্ধা কলোনী, আরেফিন নগর, থানা—বায়েজিদ বোস্তামী, জেলা—চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডাবল মুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ এবং সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, নাশকতা ও ভূমি দখলসহ মোট ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের আতঙ্ক ‘গলাকাটা বাচা’ গ্রেফতারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে আসবে এবং সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে আরও জোরালো অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

র‍্যাব-৭’র অভিযানে ‘গলাকাটা বাচা’গ্রেফতার-স্বস্তির নিঃশ্বাস চট্টগ্রামে

আপডেট সময় : ০২:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬