সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

রোববার (২৯ জুন) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে কীভাবে তিনি নিখোঁজ হয়েছিলেন বা কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে মাহিরার পরিবার জানিয়েছিল, রোববার সকালে এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বের হয়েছিলেন মাহিরা। তিনি মিরপুর কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও সেখানে যাননি। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মাহিরার বড় বোন মারিয়া বিনতে মারুফ জানান, বাসা থেকে সকাল ৮টার দিকে বের হন মাহিরা। কিন্তু নির্ধারিত সময়েও পরীক্ষা কেন্দ্রে না পৌঁছানোয় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেও কোনো খোঁজ না পেয়ে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মাহিরার বাবার নাম আব্দুল্লাহ আল মারুফ এবং মা রেহেনা পারভীন।

পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তাকে উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

আপডেট সময় : ০২:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫