সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

রাজধানীতে গভীর রাতে ধারাবাহিক অগ্নিসংযোগ: একাধিক বাস ও প্রাইভেটকারে আগুন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

রাজধানীজুড়ে গভীর রাতে একের পর এক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক বাস ও একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরজুড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, রাত ১২টা ৫৪ মিনিটে রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে প্রথম আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর কিছুক্ষণ পর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াইটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।

সর্বশেষ, ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপার এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসগুলোতে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল, সেটিও তদন্তাধীন।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত নাশকতার আশঙ্কা করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীতে গভীর রাতে ধারাবাহিক অগ্নিসংযোগ: একাধিক বাস ও প্রাইভেটকারে আগুন

আপডেট সময় : ০৪:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫