রক্তদানে আমরা শেরপুর এর নকলা উপজেলার নতুন কমিটি
- আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদানে আমরা শেরপুর”-এর নকলা উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির জেলা কমিটির সভাপতি উজ্জ্বল হোসাইন আনাস এবং সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রনির সাক্ষরিত প্যাডে সম্প্রতি আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে সোহাগ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌরভ আহমেদ সজিব। নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মেহেরাজ ইসতিয়াক ইমন, সহ-সভাপতি সুমন আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, খন্দকার হাসান মাহমুদ ও রবিউল আওয়াল রনি। যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন সায়ফী, নূরউদ্দীন আহমেদ আসিফ ও সৌরভ হাসান সাগর। এছাড়া সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ ইমরান, অর্থ সম্পাদক নাইবুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক হাঃ মাওঃ মাহদী হাসান, সহ-দপ্তর সম্পাদক ইয়াসিন আহমেদ লাভিন, তথ্য ও প্রচার সম্পাদক হাঃ মাওঃ আমিনুল ইসলাম, চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ বাবু হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ আরিফ মিয়া, ক্রীড়া সম্পাদক আনন্দ হাসান আসিফ, ধর্ম বিষয়ক সম্পাদক হাঃ মাওঃ সাইম ইসলাম তুর্য, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ শিহাব মিয়া, নির্বাহী সদস্য মোঃ মোশারফ হোসাইন, মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ নাহিদ ইসলাম দায়িত্ব পেয়েছেন। উল্লেখ্য, এই সংগঠনটি রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে অসহায় রোগীদের পাশে দাঁড়ানো, জরুরি সময়ে রক্তের ব্যবস্থা করা, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং মানবিক সহায়তা প্রদান উল্লেখযোগ্য



















