সর্বশেষ
ঢাকা-৭ আসনে চকবাজার থানার ইসলাবাগ ছাতি মসজিদে জুমার নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্কুলে গিয়ে প্রশাসক নন, শিক্ষক ইউএনও কাউসার রহমান—ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় বেগমগঞ্জ যশোরে বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ ঢাকা লালবাগ-চকবাজারের ২৯ নং ওয়ার্ডে গণসংযোগে জনতার ঢল — ভালোবাসায় সিক্ত কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জে মীর কাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ স্যারের ইন্তেকাল শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা সৈনিক মনোয়ারা রহমান’কে স্মরণ “ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা, ৮/৪ সন্ধ্যা ৬টায় ইমার্জেন্সি গেটে সংঘর্ষ নকলা দারুল উলুম মাদরাসার ইফতেতাহি ও হিফজ ছবক অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

যশোরে বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

কামাল হোসেন বেনাপোল
  • আপডেট সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে

যশোরে অভিযান চালিয়ে ৪৫ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা মূল্যের ০২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) ভোর ৫টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাঁহের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ ৫,০৭০ টাকা জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ আলামিন (৩২)। তার পিতার নাম অলিয়ার রহমান। তিনি যশোর জেলার শার্শা উপজেলার ছোট নিজামুল গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাদবপুর যাচ্ছিল।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৪৪,৮৯,৩৫৫ টাকা, মোবাইল ফোনের মূল্য ২০,০০০ টাকা এবং নগদ ৫,০৭০ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৪৫,১৪,৪২৫ টাকা।
এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে পাচারকারীদের আটক করা হচ্ছে এবং ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোরে বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

আপডেট সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬