সর্বশেষ
নোয়াখালীতে পরকীয়ার জেরে সংসারের কথা বলে ডেকে নেয় সাবেক স্ত্রী-শ্যালিকা রহস্য উদঘাটন এসআরবির যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে ১৪৭ বোতল Codeine Phosphate & Triprodine Hydrochloride Syrup(নেশা জাতীয়) আটক রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯ ঠাকুরগাঁওয়ের বাংলাগড় টিকে আছে বিট্রিশ আমলের বাদ্যযন্ত্র কারুশিল্প ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় বিএনপি নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে দিনব্যাপী প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব আবেহাও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ডিজিএমের কটূক্তি যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

 পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর বিভাগীয় পর্যায়ের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের বাস্তবায়নে এ র‍্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ডাঃ প্রদীপ কুমার সাহা। সভাপতির বক্তব্যে ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, সুষম খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসেবার সহজলভ্যতা নিশ্চিত করার মাধ্যমে অপুষ্টি দূর করা সম্ভব। তিনি আরও বলেন, শিশু, কিশোর-কিশোরী ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টি কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। তিনি সকলকে পুষ্টিকর খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্যবান জাতি গড়তে পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ মতিউর রহমান, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডঃ মনোরঞ্জন ধর। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬