সর্বশেষ
জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন

ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির

জুয়েল রানা ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:২২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

 অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি এবং সংগঠনের চেয়ারম্যানকে জড়িয়ে প্রকাশিত একটি সংবাদ ও পোস্টকে ‘অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। গত ১৬ আগস্ট সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদলিপিতে বলা হয়, সম্প্রতি ‘তালাশ বিডি ডটকম’ অনলাইন পোর্টাল এবং ‘তালাশ বিডি নারায়ণগঞ্জ’ নামে পরিচালিত ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ও সংগঠনের চেয়ারম্যানকে জড়িয়ে একটি সংবাদ ও পোস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে সংগঠন ও চেয়ারম্যানের নাম ও লোগো ব্যবহার করে যেসব তথ্য প্রচার করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংগঠনের দাবি, সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের আগে তাদের বক্তব্য নেওয়া হয়নি এবং প্রকাশিত তথ্যের যথাযথ সত্যতা যাচাই করা হয়নি। এতে সংগঠনের সুনাম ক্ষুণ্ন এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, প্রকাশিত সংবাদটি দ্রুত সংশ্লিষ্ট অনলাইন, ফেসবুক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে একই মাধ্যমে ভুল স্বীকার করে সংশোধনী ও দুঃখপ্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো হয়েছে। এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রত্যাহার, সংশোধন ও দুঃখপ্রকাশ না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান বলেন, “কোনো পক্ষের বক্তব্য যাচাই না করে সংগঠন বা কোনো ব্যক্তিকে জড়িয়ে সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি দ্রুত সংশোধনের দাবি জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির

আপডেট সময় : ০৩:২২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬