সর্বশেষ
কড়াইল বস্তিতে মিনি শিশা কারখানা গুলশানে বিপুল গাঁজা জব্দ গ্রেফতার ৬ রামিসাকে ধ/র্ষ/ণ-হ/ত্যা: মানবতার বিরুদ্ধে দাঁড়ানোদের পক্ষে নয় ঢাকা বার, ঢাকার উত্তরার পাশেই গড়ে উঠছে ফ্যাশন ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম দীর্ঘদিন ধরে অসুস্থ মোঃ মোবাশ্বের আলম সকলের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা। রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, অঝোরে কাঁদলেন হাজার ও মানুষ ইপিজেডের সল্টগোলা ক্রসিংয়ে বিশেষ অভিযানে হামকা গ্রুপের সক্রিয় সদস্য নুরুল আলম গ্রেফতার ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু শিক্ষার্থী সুমাইয়া বাঁচার আকুতি গফরগাঁওয়ে গলাকাটা মরদেহ উদ্ধার: নীরব প্রশাসন, আতঙ্কে সাধারণ মানুষ মানবাধিকারের মুখোশে প্রতারণা? ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু শিক্ষার্থী সুমাইয়া বাঁচার আকুতি

 মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বেকিকুড়া আমবাগান বাজার এলাকার বাসিন্দা আব্দুল করিমের চতুর্থ শ্রেণী পড়ুয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত তৃতীয় কন্যা শিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তবুও অসুস্থ সুমাইয়া আক্তার সম্পা (১২) বাঁচতে চায়। ডাক্তার বলেছেন তাকে বাঁচাতে হলে চিকিৎসা ব্যায় হিসেবে কমপক্ষে ১৫ থেকে ২০ লাখ টাকার প্রয়োজন। সুমাইয়ার মা রিনা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা গরীব মানুষ ট্যাহা পয়সা না থাকায় মেয়েডারে চিকিৎসা করাতে পারতেছি না। তিনি জানান, গত দুই মাস আগে হঠাৎ করে সুমাইয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন তারা সরা শরীর সাদা হয়ে যায় ও অবশ হয়ে যায়। প্রথমে তাকে নারায়নগঞ্জের প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে সেখানের চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা সুমাইয়ার শরীরের নানা ধরনের পরীক্ষা নীরিক্ষা করার পর নিশ্চিত হন সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এখন প্রায়ই তার শরীর সাদা হয়ে যায়। আর সাদা হয়ে গেলেই তার শরীরের বি পজিটিভ গ্রুপের রক্ত দিতে হয়। গত দেড় মাসে প্রায় ১২ ব্যাগ রক্ত ভরতে হয়েছে সুমাইয়ার শরীরে। এদিকে, সুমাইয়ার শরীরে জ্বর থাকে ও ব্যাথা করে। চিকিৎসা এবং পথ্যের অভাবে দিন দিন তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। সুমাইয়ার মা আরো জানান, তার তিন সন্তানের মধ্যে বড় মেয়েকে গত বছর বিয়ে দিয়েছেন। মেঝো ছেলে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে। সবার ছোট সুমাইয়া এখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সুমাইয়ার বাবা আব্দুল করিম দরিদ্র অসহায় মানুষ জীবন জীবীকার তাগিদে গত প্রায় ১০ বছর আগে পরিবারের সদস্যসহ নারায়নগঞ্জে গিয়ে অটোরিকশা চালিয়ে দিনাতিপাত করে আসছিলেন। অতি সম্প্রতি সুমাইয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় নিজের মনোবল এখন হারিয়ে ফেলেছেন। নিজের সামান্য বসতভিটা ছাড়া আবাদি কোন জমিজমা নেই। অটোরিকশা চালিয়ে সংসার চালাবেন নাকি সুমাইয়ার চিকিৎসার টাকা জোগাড় করবেন। এ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছেন তিনি। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, সুমাইয়ার শরীরে ব্লাড দেওয়ার পাশাপাশি কমপক্ষে ৮ থেকে ৯ টি ক্যামোথ্যারাপি দিতে হবে। প্রতিটি থ্যারাপি দিতে হলে কমপক্ষে দেড় লাখ টাকা করে খরচ হবে। কিন্তু এতো মোটা অংকের চিকিৎসা খরচ জোগাড় করার সামর্থ নেই সুমাইয়ার বাবা-মায়ের। তাই তারা দেশি এবং প্রবাসী হৃদয়বান ব্যাক্তির কাছে সুমাইয়ার চিকিৎসার খরচ হিসেবে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। যদি কেউ সহযোগিতা করতে আগ্রহী হন তাহলে সুমাইয়ার মা রিনা বেগমের নগদ/ বিকাশ নাম্বারে ০১৫৮১৮৪৬০৯৮ যোগাযোগ কারার অনুরোধ করেছেন সুমাইয়ার মা-বাবা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু শিক্ষার্থী সুমাইয়া বাঁচার আকুতি

আপডেট সময় : ০২:১৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬