সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড় চিনিকলে বিএসএফআইসি জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

 দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) জিয়া পরিষদের উদ্যোগে পঞ্চগড় চিনিকলে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড় চিনিকল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মিল প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফআইসি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু রায়হান, পঞ্চগড় চিনিকলের জেনারেল ম্যানেজার (অর্থ) মো. খোরশেদ আলম খন্দকার, ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (কৃষি) মো. ফরিদুল আলম, ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (কারখানা) শিল্পী খাতুন এবং ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) মো. হাসানুজ্জামানসহ মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তব্যকালে বিএসএফআইসি জিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আবু রায়হান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, বরং প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান তিনি।
পরে অতিথিরা মিল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচি সফল করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পঞ্চগড় চিনিকলে বিএসএফআইসি জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০১:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬