সর্বশেষ
ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান আসন্ন ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৬–২৭ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বল বিতরণ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১

নিভে যাচ্ছে এক কিশোরের জীবনপ্রদীপ: বাঁচতে চায় স্কাউট শিক্ষার্থী আশেফ”

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী স্কাউটার আশেফ আলী (১৪) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন এই কিশোর মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রতিনিয়ত। কয়েকদিন আগেও যে ছেলেটি রোভার স্কাউটসের পোশাকে প্রাণবন্ত সময় কাটাত, বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে থাকত, সেই আশেফ আজ নিস্তেজ শরীরে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার চোখে এখন শুধু বাঁচার আকুতি। চিকিৎসকরা জানিয়েছেন, আশেফের একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অন্যটি আংশিক সচল রয়েছে। উন্নত চিকিৎসা না পেলে তার জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এদিকে ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা মোস্তফা কামাল। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। একমাত্র সন্তানের জীবন বাঁচাতে তিনি এখন সমাজের সহানুভূতিশীল মানুষের দ্বারস্থ। আশেফের পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে। সবার সামান্য সহায়তাই পারে একটি তরতাজা প্রাণকে নতুন জীবন দিতে, ফিরিয়ে আনতে বিদ্যালয়ের প্রাণচঞ্চল প্রাঙ্গণে। সাহায্য পাঠাতে যোগাযোগ: পিতা: মোঃ মোস্তফা কামাল মোবাইল (বিকাশ): ০১৭১৩-৬২০৮১৭ ঠিকানা: সাদুল্লাপুর (শহীদ মিনার সংলগ্ন), গাইবান্ধা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিভে যাচ্ছে এক কিশোরের জীবনপ্রদীপ: বাঁচতে চায় স্কাউট শিক্ষার্থী আশেফ”

আপডেট সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬