সর্বশেষ
জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৫৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের সরকারী পুরনো কবরস্থানের বিশাল দুটি গাছ কেটে অন্যত্র করে বিক্রি করে দিয়েছে প্রভাবশালী। এনিয়ে এলাকার উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ দিয়েছেন এলাইছ মিয়া ও চুনু মিয়া নামে দুইজন।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দরবেশপুর গ্রামের পূর্ব পাশে অবস্থিত দরগাবাড়ি সরকারী কবরস্থানের একটি বিশাল বড় রেন্ট্রি গাছ ও ১টি জারুল গাছ কেটে বিক্রি করেছেন। যার বাজার মুল্য ৪০/৫০ হাজার টাকা হবে। গ্রামের কাউকে না জানিয়ে প্রভাব কাটিয়ে গাছ দুটি কেটে বিক্রি করেন দরবেশপুর গ্রামের মৃত হাজী মসরব উল্লার পুত্র মোঃ দুদু মিয়া।
তাকে এলাকাবাসী জিজ্ঞেস করলে তিনি উল্টো ক্ষুব্ধ হন। এ নিয়ে কবরস্থানে লাশ দাফনকারীর আত্বীয় স্বজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অবশেষে নিরুপায় হয়ে তার প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর কাছে গত ১৬ আগষ্ট লিখিত অভিযোগ দায়ের করেন দরবেশপুর গ্রামের মৃত আসরব উল্লার পুত্র মোঃ এলাইছ মিয়া ও মৃত নফিজ উল্লার পুত্র মোঃ চুনু মিয়া।
এব্যাপারে অভিযুক্ত দুদু মিয়ার কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সুলতানা জেরিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি। তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের

আপডেট সময় : ০৪:৫৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬