সর্বশেষ
নোয়াখালীতে পরকীয়ার জেরে সংসারের কথা বলে ডেকে নেয় সাবেক স্ত্রী-শ্যালিকা রহস্য উদঘাটন এসআরবির যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে ১৪৭ বোতল Codeine Phosphate & Triprodine Hydrochloride Syrup(নেশা জাতীয়) আটক রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯ ঠাকুরগাঁওয়ের বাংলাগড় টিকে আছে বিট্রিশ আমলের বাদ্যযন্ত্র কারুশিল্প ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় বিএনপি নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে দিনব্যাপী প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব আবেহাও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ডিজিএমের কটূক্তি যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

ঢাকা চকবাজারে জুমার দিনে জাঁকজমকপূর্ণ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৬:০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

পবিত্র জুমার দিনে রাজধানীর ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদ চত্বরে “চকবাজার স্টাফ সমিতি”-এর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ব্যবসায়ী মহল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন “প্রতিবাদী কণ্ঠ মানবিক সংগঠন”-এর প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ আজিম মিঞা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— মুফতি সাঈদ আহমেদ, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত এবং মাওলানা খলিলুর রহমান নাদিমসহ দেশের খ্যাতিমান আলেমগণ।

এছাড়াও মাহফিলে অংশ নেন— হযরত মাওলানা কারী জসিম উদ্দিন, মাওলানা মুফতি তাসলিম আহমেদ এবং হযরত মাওলানা কারী হাবিবুর রহমানসহ সম্মানিত ওলামায়ে কেরাম।
মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও কোরআন প্রশিক্ষক কারী সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন কাজী তাসকিন আহমেদ ইয়াসিন। আয়োজনে সহযোগিতা করে আইডিয়াল মাদ্রাসা, ঢাকা এবং আল মক্কা ট্রাভেলস, হাজারীবাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি শরাফত আদনান।

পুরো মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি চকবাজার স্টাফ সমিতির সদস্য ও সংশ্লিষ্টদের অগ্রগতি, ঐক্য ও সফলতা কামনায় দোয়া করা হয়।

মাহফিলে উপস্থিত মুসল্লিদের মাঝে ছিল গভীর ধর্মীয় আবেগ ও আন্তরিকতা, যা পুরো অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা চকবাজারে জুমার দিনে জাঁকজমকপূর্ণ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৬:০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬