সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

চুয়াডাঙ্গার ঝোপে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, তদন্তে পুলিশ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের যমুনার মাঠ এলাকায় সেচখালের পাশে ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) সকালে কৃষকরা যমুনার মাঠে সেচখালের পাশে একটি তেঁতুল গাছের নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মরদেহটি পচে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির পরনে ছিল একটি গেঞ্জি ও চেক লুঙ্গি। পাশে একটি গামছা ও গ্যাসলাইটও পাওয়া যায়। মরদেহের হাতের আঙুলসহ শরীরের কিছু অংশ অনুপস্থিত ছিল, যা মৃত্যুর পেছনে রহস্যজনক কোনো ঘটনা থাকার ইঙ্গিত দেয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চুয়াডাঙ্গার ঝোপে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০১:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫