সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: সাবেক মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।”

স্থানীয় সময় সোমবার (২ জুন) প্রচারিত সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের শেষ দুই বছর স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের দায়িত্ব পালনকারী মিলার আরও বলেন, “আমি মনে করি না এটি গণহত্যা, তবে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে—এ বিষয়ে আমি একেবারেই নিশ্চিত।”

তিনি ব্যাখ্যা করে বলেন, যুদ্ধাপরাধের বিষয়টি দুইভাবে বিশ্লেষণ করা যায়। প্রথমত, কোনো রাষ্ট্র যদি সরাসরি যুদ্ধাপরাধকে নীতি হিসেবে গ্রহণ করে, অথবা এমন বেপরোয়া আচরণ করে যা যুদ্ধাপরাধে সহায়তা করে, তখন রাষ্ট্রকেই দায়ী করা হয়। তবে গাজার ক্ষেত্রে এটি এখনো একটি উন্মুক্ত প্রশ্ন।

তবে মিলার স্পষ্ট করে বলেন, “এটা প্রায় নিশ্চিত যে কিছু নির্দিষ্ট ঘটনা ঘটেছে যেগুলো যুদ্ধাপরাধের আওতায় পড়ে। এসব ঘটনার পেছনে ইসরায়েলি সেনা সদস্যরাই জড়িত।”

মিলারের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক মহলে গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে উদ্বেগ ও সমালোচনা ক্রমেই তীব্রতর হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: সাবেক মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার

আপডেট সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫