সর্বশেষ
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপ ‘এক্সাম হিরো’র উদ্বোধন করা হয়েছে, রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেফতার ৪ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা বাড়াতে দুই দেশের দায়িত্বশীলদের বৈঠক শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ধরার জন্য বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা, শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত যশোর শহরে অজ্ঞাত দুর্বৃত্তের ০২ টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের এবং মামলায় ৯ জন আটক শেরপুরে কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, Топ-советы: Как скачать 1хБет на Андроид без лишних действий быстро

‘ক্ষমতার লোভে দেশকে পিছিয়ে দেওয়া হবে না, ইসলামী আন্দোলন কখনো আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না’

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০১:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

“আগে দেশ, আগে মাতৃভূমি। ক্ষমতার লোভে আমরা দেশকে পিছিয়ে দেব না। আদর্শ পদদলিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতা চায় না।”—এমন মন্তব্য করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মাদারীপুর জেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক। তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম এবং সংগঠনের জেলা উপদেষ্টা আলহাজ আজহার উদ্দিন মোড়ল।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ মাদারীপুর জেলা মডেল মসজিদের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘ক্ষমতার লোভে দেশকে পিছিয়ে দেওয়া হবে না, ইসলামী আন্দোলন কখনো আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না’

আপডেট সময় : ০১:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬