সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার-৫

প্রতিবাদী কন্ঠ
  • আপডেট সময় : ০৫:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, কুমারখালীর দুর্গাপুর গ্রামের আশিকুর রহমান সজীব (৩৭), শিলাইদহের নাওতি গ্রামের আবু জাফর, একই ইউনিয়নের জাহেদপুর গ্রামের তারেক মন্ডল, নয়ন শেখ ও ঝিনাইদহের শৈলকূপা থানার পুরাতন মালিথীয়ার রাব্বি মল্লিক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর ভাই, ভগ্নীপতি ও মামলার প্রধান আসামি মনসুর আলী সৌদি আরবে থাকেন। ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ মাধ্যম ইমুতে ভিডিও কলে কথা বলতেন মনসুর। একপর্যায়ে তাদের মাঝে গভীর সম্পর্ক হয়। ইমু কলে অশ্লীল ভিডিওতে জড়িয়ে পড়েন ওই নারী। একপর্যায়ে ভুক্তভোগী তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। পরে ওই নারীর সঙ্গে ধারণ করা অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়ে ভুক্তভোগীকে হয়রানি করা শুরু করেন। বৃহস্পতিবার অন্যান্য আসামিদের মাধ্যমে ওই নারীর কাছে আট লাখ টাকা চাঁদা দাবি করেন মনসুর। এর জেরে ভুক্তভোগী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘পর্নোগ্রাফি আইনে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি সৌদিতে থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ার কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার-৫

আপডেট সময় : ০৫:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫