সর্বশেষ
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপ ‘এক্সাম হিরো’র উদ্বোধন করা হয়েছে, রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেফতার ৪ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা বাড়াতে দুই দেশের দায়িত্বশীলদের বৈঠক শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ধরার জন্য বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা, শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত যশোর শহরে অজ্ঞাত দুর্বৃত্তের ০২ টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের এবং মামলায় ৯ জন আটক শেরপুরে কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, Топ-советы: Как скачать 1хБет на Андроид без лишних действий быстро

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৬:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে স্থানীয় আড়াইবাড়ি দরবার শরীফের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি কদমতলী মোড়ে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শুরু হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি পক্ষ কদমতলী এলাকায় এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হন। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ বলেন, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ছিল। উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা জানিয়েছিল। তবে পরবর্তী সময়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ০৬:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬