সর্বশেষ
অতিরিক্ত টোলের বিরুদ্ধে সুন্দরগঞ্জে ক্ষোভ, ডিসি অফিসের সামনে মানববন্ধন কামরাঙ্গীরচরের ডলফিন হাসপাতালে সেবার নামে অবহেলার অভিযোগ, অসুস্থ শিশুকে নিয়ে অভিভাবকের মর্মান্তিক অভিজ্ঞতা সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, সাংবাদিকদের বিক্ষোভ ও কর্মবিরতি নোয়াখালী মাইজদী প্রাইম হসপিটাল: তৃতীয় ধাপের আপডেট, প্রতিবন্ধীদের নামে কোটি টাকার ঋণ! প্রতারণার শিকার দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী নারী শারমিন হক নোয়াখালী মাইজদিতে চিকিৎসা অবহেলার অভিযোগ: বুকে ব্যথা নিয়ে ভর্তি যুবকের মর্মান্তিক মৃত্যু রাজধানীর চকবাজারে যুবকের ইন্তেকাল নোয়াখালীকে বিভাগ ও সিটি করপোরেশন ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিশাল মানববন্ধন কালবৈশাখীর সতর্কবার্তা: গাইবান্ধায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নিরাপদে থাকার আহ্বান গাইবান্ধায় জাল নোটসহ আটক ১, জনতার সহায়তায় পুলিশের হেফাজতে

অতিরিক্ত টোলের বিরুদ্ধে সুন্দরগঞ্জে ক্ষোভ, ডিসি অফিসের সামনে মানববন্ধন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০১:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে

 গাইবান্ধার সুন্দরগঞ্জে খেয়া ঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাশিয়া ইউনিয়নের কচিম বাজার খেয়া ঘাটে ইজারাদার নির্ধারিত নিয়ম উপেক্ষা করে অতিরিক্ত টোল আদায় করছেন। যেখানে ২০ টাকা টোল নির্ধারণের দাবি করা হচ্ছে, সেখানে ৩০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠে। কর্মসূচিতে বক্তব্য দেন কাপাশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন এবং স্থানীয় ব্যক্তি নুফর রহমান (সভাপতি, ফুলমিয়া)। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে অন্যায্য টোলের বোঝা বহন করতে হচ্ছে। এতে করে নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে, যা অত্যন্ত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, খেয়া ঘাটে ন্যায্য হারে টোল নির্ধারণ এবং অতিরিক্ত আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অতিরিক্ত টোলের বিরুদ্ধে সুন্দরগঞ্জে ক্ষোভ, ডিসি অফিসের সামনে মানববন্ধন

আপডেট সময় : ০১:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬