দেশের অভ্যন্তরে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া বাজারে, দেশের অভ্যন্তরে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর (সোমবার ) ২০২৬ ইং তারিখে বিকেল ৫ টার দিকে, শার্শা উপজেলা বিএনপির সদস্য ও ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে গোপালগঞ্জ সহ দেশের অভ্যন্তরে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ জামাল উদ্দিনসহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক তৌহিদ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মহিউদ্দিন নিপু, বাগআঁচড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহিদ হোসেন, বর্তমান সভাপতি শাহীন, বাগআঁচড়া বাকারা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সন্তূ, মোঃ জাহাঙ্গীর হোসেন, আনোয়ার, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইমন, তুষার, ও স্লোগান মাস্টার হাসানুজ্জামান নিলুসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।



















