সর্বশেষ
দেশের অভ্যন্তরে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায়  বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ শেরপুরে চাকরির নামে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠে প্রতিবাদে মানববন্ধন করা হয়, বেনাপোলে ৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির ওপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২ ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযান: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ০২ নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে মিলল ৩৫ বোতল ভারতীয় মদ, গ্রেফতার ২ যুবক রহমতগঞ্জ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদের জন্মদিনে শুভেচ্ছা রাজস্থলীতে সম্প্রীতি, নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সেনাবাহিনীর সমন্বয় সভা

রাজস্থলীতে সম্প্রীতি, নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সেনাবাহিনীর সমন্বয় সভা

​মোঃআইয়ুব চৌধুরী রাঙামাটি
  • আপডেট সময় : ১০:৩৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

​রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বজায় রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হেডম্যান, কারবারি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের সঙ্গে মাসিক সমন্বয় সভা করেছে সেনাবাহিনী।
​সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ সৈকতের নেতৃত্বে ক্যম্পে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় হেডম্যান, কারবারি ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
​পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সামাজিক বিভেদ, ভুল বোঝাবুঝি ও অস্থিতিশীলতা এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতৃত্ব ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
​এ ছাড়া মাদকদ্রব্য ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের চাষ, সেবন ও ব্যবসা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন সন্ত্রাসী বা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি কিংবা গোষ্ঠী সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত সেনা ক্যাম্পকে অবহিত করার জন্য উপস্থিত ব্যক্তিদের অনুরোধ জানানো হয়।
​এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পোস্টার-ব্যানার লাগানো কিংবা অপপ্রচারমূলক কর্মকাণ্ড দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেনা ক্যাম্পকে অবহিত করার নির্দেশনা ও আহ্বান জানানো হয়।
​স্থানীয় পর্যায়ে শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী, জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃত্বের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজস্থলীতে সম্প্রীতি, নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সেনাবাহিনীর সমন্বয় সভা

আপডেট সময় : ১০:৩৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬