সর্বশেষ
দেশের অভ্যন্তরে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায়  বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ শেরপুরে চাকরির নামে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠে প্রতিবাদে মানববন্ধন করা হয়, বেনাপোলে ৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির ওপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২ ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযান: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ০২ নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে মিলল ৩৫ বোতল ভারতীয় মদ, গ্রেফতার ২ যুবক রহমতগঞ্জ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদের জন্মদিনে শুভেচ্ছা রাজস্থলীতে সম্প্রীতি, নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সেনাবাহিনীর সমন্বয় সভা

বেনাপোলে ৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির ওপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির ওপর দুর্বৃত্তদের বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিটিএম ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

সমাবেশে ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদ আলী বলেন, সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে সোমবার রাতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার সংগঠনের সভাপতি তবিবুর রহমান তবিকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা নিক্ষেপ করে। এতে তিনি আহত হন। এ সময় তার সঙ্গে থাকা ট্রাকচালক ইউনিয়নের নেতা লুকমানও আহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন, ৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির ওপর বোমা হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তিনি প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহসাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দরবিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান এবং সদস্য জামির হোসেন, মো. ইছাহক মেম্বার, জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার হাসেম আলীসহ ৯২৫ ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।

সমাবেশ থেকে শ্রমিক নেতারা এ হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেনাপোলে ৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির ওপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬