সর্বশেষ
দেশের অভ্যন্তরে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায়  বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ শেরপুরে চাকরির নামে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠে প্রতিবাদে মানববন্ধন করা হয়, বেনাপোলে ৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির ওপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২ ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযান: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ০২ নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে মিলল ৩৫ বোতল ভারতীয় মদ, গ্রেফতার ২ যুবক রহমতগঞ্জ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদের জন্মদিনে শুভেচ্ছা রাজস্থলীতে সম্প্রীতি, নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সেনাবাহিনীর সমন্বয় সভা

ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:৩২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ধরলা নদী ও এর অববাহিকার পরিবেশ, জীববৈচিত্র্য, অর্থনৈতিক গুরুত্ব এবং নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় স্থানীয় জনগণের মতামত, সুনির্দিষ্ট নীতিমালা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অডিটোরিয়ামে ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভের (বিপিআই) উদ্যোগে পরিচালিত ‘Women for a Free-Flowing Dharla Phase II’ প্রকল্পের আওতায় ফলাফল যাচাই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ধরলা নদী ও এর অববাহিকাকে কেন্দ্র করে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, নদীসংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা এবং গবেষণালব্ধ ফলাফল নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহমুদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এলিনা আক্তার। কর্মশালায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মেহনাজ মালা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কৃষি কর্মকর্তা মো. জয়মূল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. শানজিত রানা, কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া খাঁন মুরাদ, ক্লাবের সদস্য জুলফিকার রহমান জোহা, দৈনিক প্রথম আলোর সাংবাদিক জাহানুর রহমান এবং মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০ জন প্রতিনিধি।

বিশেষ অতিথির বক্তব্যে এলিনা আক্তার ধরলা নদী ও এর অববাহিকা সংরক্ষণে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। তিনি বলেন, নদী ব্যবস্থাপনা ও সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ, সুনির্দিষ্ট নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ধরলা নদীর হারিয়ে যেতে থাকা অর্থনৈতিক গুরুত্ব ও সম্ভাবনা পুনরুদ্ধার, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি নদী ব্যবস্থাপনা ও শাসনসংক্রান্ত একটি নীতিমালা সংসদে উপস্থাপনের উদ্যোগ এবং নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ধরলা নদী ও এর অববাহিকার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং সংরক্ষণে করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

আপডেট সময় : ০২:৩২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬