সর্বশেষ
নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে মিলল ৩৫ বোতল ভারতীয় মদ, গ্রেফতার ২ যুবক
মনজুরুল হক, স্টাফ রিপোর্টার শেরপুর।
- আপডেট সময় : ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আন্ধারুপাড়া বারমারী বাজার এলাকার মৃত সাবিজল হকের ছেলে রাকিব হোসেন স্বাধীন (২৮) এবং পলাশিকুড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রকিব হোসেন (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারমারী বাজারের পশ্চিম পাশে পলাশিকুড়া গ্রামে রকিব হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ি থেকে ৩৫ বোতল ভারতীয় মদসহ স্বাধীন ও রকিবকে হাতেনাতে গ্রেফতার করা হয়



















