সর্বশেষ
শান্ত জনপথকে অশান্ত করতে দেওয়া হবেনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি আকর্ষণীয় বিজ্ঞাপনে ‘বায়োমেট্রিক মেসেজ’, কার্যকারিতা নিয়ে ক্রেতাদের প্রশ্ন। গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শার্শা মিনি স্টেডিয়ামে তরিকুল ইসলামের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন,  গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ীতে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার পরে উপজেলার সারইল গ্রামে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে মোঃ শাহীন আলী (৩৮) ও একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে পিংকি খাতুন (২৮)।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে রাজশাহীর দিকে আসা সন্দেহভাজন দুজনকে থামিয়ে তাদের দেহ তল্লাশি করে শাহীন আলীর প্যান্টের পকেট থেকে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ, ৭.৬৫ এমএম), চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ শাহীন (৫৬) নামে আরও এক অভিযুক্ত পলাতক রয়েছে। তাঁকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার শাহীন আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। পলাতক শাহীন-এর বিরুদ্ধেও ঢাকার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার দুজন ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

আপডেট সময় : ০৩:১৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬