সর্বশেষ
আকর্ষণীয় বিজ্ঞাপনে ‘বায়োমেট্রিক মেসেজ’, কার্যকারিতা নিয়ে ক্রেতাদের প্রশ্ন।
নিজস্ব প্রতিবেদক:
- আপডেট সময় : ১০:১৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
চটকদার বিজ্ঞাপন দেখে ‘বায়োমেট্রিক মেসেজ’ নামের একটি পণ্য কিনে ভোগান্তিতে পড়ার অভিযোগ করছেন ক্রেতারা। চায়নার তৈরি পণ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। তাঁদের অভিযোগ, বিজ্ঞাপনে পণ্যের কার্যকারিতা যেভাবে তুলে ধরা হচ্ছে, বাস্তবে তার প্রতিফলন মিলছে না।
অভিযোগ রয়েছে, প্রায় ১১০০ টাকা বাজারমূল্যের পণ্যটি বিভিন্ন পেজের মাধ্যমে ১৮০০ থেকে ২০০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি করা হচ্ছে। আকর্ষণীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে পণ্যটি কিনে প্রত্যাশিত ফল না পেয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা।
বিভিন্ন পেজ খুলে এ ধরনের পণ্য বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বিজ্ঞাপনের চাকচিক্যে নয়, পণ্যের প্রকৃত কার্যকারিতা যাচাই করে কেনাকাটা করুন



















