সর্বশেষ
শান্ত জনপথকে অশান্ত করতে দেওয়া হবেনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি আকর্ষণীয় বিজ্ঞাপনে ‘বায়োমেট্রিক মেসেজ’, কার্যকারিতা নিয়ে ক্রেতাদের প্রশ্ন। গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শার্শা মিনি স্টেডিয়ামে তরিকুল ইসলামের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন,  গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট

গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারা সরকারের চালিকাশক্তি। আপনারা তৃণমূল পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ও কান হিসেবে কাজ করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক তথ্য প্রবাহের অন্যতম মাধ্যম আপনারা।ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে গ্রাম পুলিশদের সাথে দিকনির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদক, জুয়া, বাল্যবিবাহ কিংবা যে কোন ধরনের সামাজিক বিশৃঙ্খলা দূর করতে হলে আপনাদের আরও সজাগ ও সক্রিয় থাকতে হবে। কোন এলাকায় যেন কোন অপরাধী আশ্রয় না পায়, সেদিকে আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা সবাই সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দেবেন-এটাই আমার প্রত্যাশা।

প্রধান অতিথি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্য আরও বলেন, আপনাদেরকে আরও দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। এছাড়া আপনাদের পেশাগত মানোন্নয়ন ও যেকোন ন্যায্য প্রয়োজনে আমি এবং উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছি।

সভাপতি বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আপনাদের আরো তৎপর হতে হবে। মনে রাখবেন আপনাদের সঠিক ও সময়োপযোগী তথ্যই বড় ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজাহারুল ইসলাম ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬