সর্বশেষ
Discover Your Perfect Poker Match: Explore the Exciting Variants De Fascinerende Evolutie van Tafelspellen in Casino’s দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রকল্পের সমাপ্তি যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Mastering the Art of Responsible Gambling: Enjoy the Fun Without Excess ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী রাজস্থলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে কৃষক দলের প্রতিবাদ সভা শেরপুর সীমান্ত যুব দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, পটুয়াখালী গলাচিপা মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত রাজস্থলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন -দীপন তালুকদার দীপু

ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, সাগর উত্তাল থাকায় নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেন্টমার্টিনেই অবস্থান করতে হবে তাদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, “আমরা এখানে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতে শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বয়ং উপাচার্যের সার্বিক খোঁজখবর এবং সহযোগিতার আশ্বাস তাদের মনোবল বাড়িয়েছে। এমনকি ট্রিপ বাতিল হওয়ায় শিক্ষার্থীরা সাময়িক আর্থিক সংকটে পড়েছেন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের প্রতিও আমরা কৃতজ্ঞ।”

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আমি কক্সবাজার সার্কেলের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, সাগরের ঢেউ কমে এলেই শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রটোকল দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এ ছাড়া অনাকাঙ্ক্ষিতভাবে অতিরিক্ত দুই দিন অবস্থান করতে হওয়ায় শিক্ষার্থীদের আর্থিক বিষয়টিও আমরা বিবেচনায় রাখছি।”

তিনি আরও বলেন, “আমি বিভাগের শিক্ষক ড. মানিকুল ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সাগরে ঢেউয়ের পরিস্থিতি অনুকূলে না থাকলে শিক্ষার্থীদের আগামীকালও সেখানে অবস্থান করতে হতে পারে। তবে উত্তাল সাগরে যেন শিক্ষার্থীরা যাতায়াত না করেন, সে বিষয়ে বিভাগের শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী

আপডেট সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬