রাজস্থলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন -দীপন তালুকদার দীপু
- আপডেট সময় : ০৩:৪৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু রাজস্থলী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দলীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এতে জেলা বিএনপির সহসভাপতি বাবুল আলী, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র সহসভাপতি আবুল হাশেম,জেলা জাসাস এর সভাপতি কামাল হোসেনসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















