সর্বশেষ
নোয়াখালীতে পরকীয়ার জেরে সংসারের কথা বলে ডেকে নেয় সাবেক স্ত্রী-শ্যালিকা রহস্য উদঘাটন এসআরবির যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে ১৪৭ বোতল Codeine Phosphate & Triprodine Hydrochloride Syrup(নেশা জাতীয়) আটক রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯ ঠাকুরগাঁওয়ের বাংলাগড় টিকে আছে বিট্রিশ আমলের বাদ্যযন্ত্র কারুশিল্প ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় বিএনপি নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে দিনব্যাপী প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব আবেহাও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ডিজিএমের কটূক্তি যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

নোয়াখালীতে পরকীয়ার জেরে সংসারের কথা বলে ডেকে নেয় সাবেক স্ত্রী-শ্যালিকা রহস্য উদঘাটন এসআরবির

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

নোয়াখালী চাটখিল উপজেলায় পরকীয়ার জেরে শ্রমিকদল নেতা মোহাম্মদ রাসেলকে (৩২) হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক স্ত্রী-শ্যালিকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে এসআরবি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বেগমগঞ্জ উপজেলায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।তিনি জানান,পরকীয়ার জেরে বিবাহবিচ্ছেদ ও পরবর্তী ক্ষোভের ফলে এ হত্যাকাণ্ডের ঘটানো হয়েছে। এ ঘটনায় এসআরবি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

নিহত রাসেল চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। প্রেমের সম্পর্কের পর ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের ঘরে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

মিথুন কুমার কুন্ডু জানান,গেল কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়।ফলে মুক্তা রাসেলকে ডিভোর্স দেয়। রাসেল বিষয়টি মেনে নিতে পারেন নি এবং তিনি পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। চলতি বছরের অক্টোবর মাসে সেলিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুক্তা। বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তার বাড়িতে যাতায়াত আরও বাড়িয়ে দেন।গেল ৬ নভেম্বর রাসেলের মুঠোফোনে কল দিয়ে মুক্তা তাকে তাদের বাড়িতে আসতে বলেন। ওই কল পেয়ে রাত ১০টার দিকে মুক্তার বাড়িতে যান রাসেল। পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে রাসেলের মৃতদেহ কম্বল দিয়ে মুড়িয়ে মাটিচাপা দেন মুক্তাসহ ও অন্য আসামিরা।

মি. কুন্ডু আরোও জানান,হত্যা মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরবর্তীতে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরআগে গত ৬ নভেম্বর নিখোঁজের পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নোয়াখালীতে পরকীয়ার জেরে সংসারের কথা বলে ডেকে নেয় সাবেক স্ত্রী-শ্যালিকা রহস্য উদঘাটন এসআরবির

আপডেট সময় : ১২:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬