সর্বশেষ
নোয়াখালীতে পরকীয়ার জেরে সংসারের কথা বলে ডেকে নেয় সাবেক স্ত্রী-শ্যালিকা রহস্য উদঘাটন এসআরবির যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে ১৪৭ বোতল Codeine Phosphate & Triprodine Hydrochloride Syrup(নেশা জাতীয়) আটক রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯ ঠাকুরগাঁওয়ের বাংলাগড় টিকে আছে বিট্রিশ আমলের বাদ্যযন্ত্র কারুশিল্প ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় বিএনপি নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে দিনব্যাপী প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব আবেহাও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ডিজিএমের কটূক্তি যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ের বাংলাগড় টিকে আছে বিট্রিশ আমলের বাদ্যযন্ত্র কারুশিল্প

ঠাকুরগাঁও প্রতিনিধি;
  • আপডেট সময় : ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের বাংলাগড় বাজারে আজও টিকে আছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তৈরির কারুশিল্প। সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক পেশা হারিয়ে গেলেও বংশপরম্পরায় এই পেশাকে ধরে রেখেছে একটি পরিবার। কাঠ, চামড়া ও সুতার নিপুণ সংমিশ্রণে এখানে তৈরি হচ্ছে ঢোল, তবলা ও খোলসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র।

বাংলাগড় বাজারের ‘থ্রী ব্রাদার্স বাদ্যযন্ত্র’ নামের দোকানটি দীর্ঘদিন ধরে বাদ্যযন্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী ব্যবসা বর্তমানে আগলে রেখেছেন ৪৮ বছর বয়সী কারিগর শিশু। বাপ-দাদার পেশাকে ভালোবেসে তিনি এখনো ধরে রেখেছেন এই কাজ।

কৃষিকাজের সুযোগ না থাকায় বাদ্যযন্ত্র তৈরির পেশাকেই জীবিকার প্রধান অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন তিনি। নিজের তিন সন্তানকে সঙ্গে নিয়ে হাতে তৈরি করছেন বিভিন্ন বাদ্যযন্ত্র। কাঠ কাটা ও আকৃতি দেওয়া থেকে শুরু করে চামড়া বসানো, সুতা বাঁধাসহ প্রতিটি ধাপেই রয়েছে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতার ছাপ।

কারিগর শিশু বলেন, “এই কাজই আমাগো সংসার। বাপ-দাদার হাতের কাজ, ছাড়তে পারি না।”

স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে তাঁর তৈরি বাদ্যযন্ত্রের সুনাম ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন উপজেলায়। দূরদূরান্ত থেকে ক্রেতারা বাংলাগড়ে আসেন এসব বাদ্যযন্ত্র কিনতে। তাঁদের দাবি, এখানকার তৈরি বাদ্যযন্ত্র তুলনামূলকভাবে বেশি মজবুত ও টেকসই।

বর্তমানে দোকানটিতে খোল বিক্রি হচ্ছে ৬ হাজার টাকা, তবলা ৮ হাজার টাকা এবং ঢোল ১২ হাজার টাকায়। সাধারণ ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন সরকারি স্কুলেও তবলা, ডুগি ও সাইড ড্রাম সরবরাহ করেন তাঁরা।

পীরগঞ্জ উপজেলার লোহাগড়া থেকে খোল কিনতে আসা ক্রেতা দিলীপ বলেন, “এখানকার মাল টেকসই আর মজবুত। এই কারণেই পীরগঞ্জ থেকে কষ্ট করে কিনতে আসছি।”

দিন দিন ক্রেতার সংখ্যা বাড়লেও ব্যবসাটিকে আরও বড় করার স্বপ্ন দেখছেন কারিগর শিশু। তবে প্রয়োজনীয় পুঁজি ও সহযোগিতার অভাবে সেই স্বপ্ন বাস্তবায়নে বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে।

তিনি বলেন, “প্রশাসনের একটু সহযোগিতা পাইলে এই ব্যবসাটা আরো বড় করতে পারতাম।”

স্থানীয় ঐতিহ্য ও বংশপরম্পরার কারুশিল্প ধরে রাখা এই পরিবারটির পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়ানো গেলে একদিকে যেমন তাদের জীবিকার পথ আরও সমৃদ্ধ হবে, অন্যদিকে নতুন প্রজন্মের কাছেও হারিয়ে যেতে বসা বাদ্যযন্ত্র তৈরির এই শিল্প টিকে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঠাকুরগাঁওয়ের বাংলাগড় টিকে আছে বিট্রিশ আমলের বাদ্যযন্ত্র কারুশিল্প

আপডেট সময় : ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬