সর্বশেষ
চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ লালনিরহাটে মুক্তিযুদ্ধে অবদান ও শিক্ষা বিস্তারে স্মরণীয় শহীদ আবুল কাশেমের ৫৫তম শাহাদাত বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে যুবলীগ কর্মী ওয়াসিম গ্রেপ্তার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন’ : শিবির সভাপতি পরবর্তী নির্বাচনের অগ্রগতি জানতে রাকসুর কোষাধ্যক্ষের সঙ্গে রাবি শিবিরের সাক্ষাৎ জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্য সাঈদ আহমেদের মতবিনিময়: নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ফুলপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত: র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালনিরহাটে মুক্তিযুদ্ধে অবদান ও শিক্ষা বিস্তারে স্মরণীয় শহীদ আবুল কাশেমের ৫৫তম শাহাদাত বার্ষিকী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তার এবং জনপ্রতিনিধি হিসেবে জনসেবামূলক কর্মকাণ্ডে অবদানের মধ্য দিয়ে স্থানীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের পূর্ব আমবাড়ী গ্রামের শহীদ আবুল কাশেম মিয়া। শিক্ষকতা ও জনপ্রতিনিধিত্বের পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তাঁকে জীবন দিতে হয়। তাঁর আত্মত্যাগ, কর্মময় জীবন ও অবদান স্মরণে আজ সোমবার পালিত হয়েছে ৫৫তম শাহাদাতবার্ষিকী।

১৯৭১ সালের ৯ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আইরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে হত্যা করে। ওই এলাকায় হানাদার বাহিনীর হত্যাযজ্ঞে আরও অনেকে শহীদ হন। স্থানীয় বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় আবুল কাশেম মিয়া এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অর্থ, খাদ্য, আশ্রয় ও চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করতেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের সংগঠিত কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিতেন তিনি।

শহীদ আবুল কাশেম মিয়া ছিলেন বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্থানীয়ভাবে তিনি ইউনিয়ন পরিষদের আজীবন চেয়ারম্যান হিসেবেও পরিচিতি লাভ করেন। একই সঙ্গে তিনি পাঙ্গা রাণী লক্ষ্মীপ্রিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মোল্লা বলেন, আবুল কাশেম মিয়া মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষকতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বের মাধ্যমে তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করেছেন। তাঁর স্মৃতি ও অবদান ধরে রাখতে পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় ও শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় এবং তার সহধর্মিনী হাবিবা খাতুনের নামে প্রতিষ্ঠিত করা হয় বালিকা উচ্চ বিদ্যালয়।

জেলা মুক্তিযোদ্ধা পরিষদের অন্যতম সদস্য আব্দুস সামাদ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আবুল কাশেম মিয়া স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ, শিক্ষা বিস্তার ও জনপ্রতিনিধিত্ব —তিনটি ক্ষেত্রেই তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।

শহীদ আবুল কাশেমের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সকালে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ফারুক সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন শহীদ আবুল কাশেমের ছেলে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর বাবা এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। দেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত তাঁকে জীবন উৎসর্গ করতে হয়েছে।

আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মোল্লা, মন্ত্রীর বড় ভাই ও রংপুরের বিশিষ্ট শিল্পপতি আসাবুল হাবিব লাভলু, মন্ত্রীর ছেলে আহনাফ হাবিব ইনতিসার, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক সহ অন্যান্য বক্তারা বলেন , শহীদ আবুল কাশেম মিয়ার মুক্তিযুদ্ধকালীন অবদান, শিক্ষা বিস্তার ও জনসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের স্মৃতিবিজড়িত স্থান ও প্রতিষ্ঠানগুলোর যথাযথ মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

পরে দুপুর ১টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শোক র‍্যালি বের করা হয়। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এতে অংশ নেন।

র‍্যালি শেষে বড়বাড়ী ইউনিয়নের পূর্ব আমবাড়ীতে শহীদ আবুল কাশেম মিয়ার গ্রামের বাড়িতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লালনিরহাটে মুক্তিযুদ্ধে অবদান ও শিক্ষা বিস্তারে স্মরণীয় শহীদ আবুল কাশেমের ৫৫তম শাহাদাত বার্ষিকী

আপডেট সময় : ০১:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬