সর্বশেষ
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপ ‘এক্সাম হিরো’র উদ্বোধন করা হয়েছে, রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেফতার ৪ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা বাড়াতে দুই দেশের দায়িত্বশীলদের বৈঠক শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ধরার জন্য বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা, শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত যশোর শহরে অজ্ঞাত দুর্বৃত্তের ০২ টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের এবং মামলায় ৯ জন আটক শেরপুরে কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, Топ-советы: Как скачать 1хБет на Андроид без лишних действий быстро

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

শনিবার (৭ নভেম্বর) রাতে পৃথক স্থানে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার মৃত গণি মিয়ার ছেলে শাহীন হাজারী (৪৭)। তিনি রামরাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি। অপরজন হলেন সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া (তেলিপাড়া, পীরবাড়ি) এলাকার মো. এলেম খাঁর ছেলে মারুফ হাসান পাভেল (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-পাঠাগারবিষয়ক সম্পাদক এবং ৮ নম্বর নাটাই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামরাইল এলাকা থেকে শাহীন হাজারীকে এবং নাটাইয়ের আমতলী এলাকা থেকে মারুফ হাসান পাভেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সদর মডেল থানায় নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (৮ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।

তিনি আরও জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপডেট সময় : ০১:১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬