সর্বশেষ
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপ ‘এক্সাম হিরো’র উদ্বোধন করা হয়েছে, রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেফতার ৪ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা বাড়াতে দুই দেশের দায়িত্বশীলদের বৈঠক শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ধরার জন্য বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা, শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার গফরগাঁওয়ে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত যশোর শহরে অজ্ঞাত দুর্বৃত্তের ০২ টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের এবং মামলায় ৯ জন আটক শেরপুরে কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, Топ-советы: Как скачать 1хБет на Андроид без лишних действий быстро

চাটখিলে “সোহাগ ল’ চেম্বার” এর শুভ উদ্বোধন করলেন-ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে ফিতা ও কেক কেটে “সোহাগ ল’ চেম্বার” এর শুভ উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আজিজ সুপার মার্কেটে দোয়া মোনাজাত ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আইন সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু করা হয়।

চাটখিল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও বদলকোট ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির সাবেক সভাপতি মাওঃ ওমর ফারুক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌরসভা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি ওমর ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তপাদার, নোয়াখালীস্থ সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি ও বদলকোট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল সুমন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখ, ফখরুদ্দিন ফিরোজ, ডাক্তার মোহাম্মদ আলী, ঢাকাস্থ চাটখিল জিয়া ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন, জেলা ওলামা দলের সদস্য ও চাটখিল উপজেলা ওলামাদলের সদস্য সচিব প্রার্থী মাওঃ শাহজাহান মাসুদ, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব হাজী মাসুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান রাজ সহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোহাগ ল’ চেম্বার চাটখিলের মানুষের জন্য আইনি সেবার একটি বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আরো বলেন, চাটখিলে ‘সোহাগ ল’ চেম্বার’ এর শুভ উদ্বোধন উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি এই চেম্বারের উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

আইনজীবী হিসেবে আমি মনে করি, আইন শুধু পেশা নয়, এটি মানুষের অধিকার রক্ষার একটি মহান দায়িত্ব। সাধারণ মানুষ যখন বিপদে পড়ে, যখন ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরে, তখন একজন আইনজীবীর কাছে এসেই তারা ভরসা পায়। সেই ভরসার জায়গাটা যেন আমরা কখনো নষ্ট না করি।
“সোহাগ ল চেম্বার” উদ্বোধনের মধ্য দিয়ে চাটখিলের মানুষের জন্য আইনি সেবার আরেকটি দরজা খুললো। আমি আশা করবো, এখান থেকে গরিব, অসহায় ও বঞ্চিত মানুষ সঠিক পরামর্শ পাবে, ন্যায়বিচার পাবে। টাকার জন্য নয়, মানুষের সেবার জন্য আইন পেশাকে ব্যবহার করতে হবে।

আমি সবসময় বিশ্বাস করি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। আর আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী সমাজের ভূমিকা সবচেয়ে বেশি। আপনারা সৎভাবে, সাহসের সঙ্গে মানুষের পাশে দাঁড়াবেন।
পরিশেষে, সোহাগ ল’ চেম্বারের সার্বিক সফলতা কামনা করছি। আল্লাহ এই প্রতিষ্ঠানকে মানুষের কল্যাণে কবুল করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাটখিলে “সোহাগ ল’ চেম্বার” এর শুভ উদ্বোধন করলেন-ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন

আপডেট সময় : ০২:৩৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬