সর্বশেষ
ত্রিশালের সাপখালীতে ‘মামলাবাজ’ শহীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে গলাচিপায় আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময় সংগীত বিভাগের ৯০ মিনিটের বিলম্বে এলোমেলো জবি দিবসের সূচি, ক্ষুব্ধ ব্যান্ডগুলো রাবিতে ব্যাডমিন্টন কোর্ট তৈরি নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ প্রশাসনের কাতারে জুড়ী উপজেলা প্রবাসীদের বাৎসরিক বনভোজন ও মিলনমেলা আজ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রতিবাদী কন্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আজিম মিঞা জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে মহানগর কোর কমিটির ফুলেল সংবর্ধনা আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ

কাতারে জুড়ী উপজেলা প্রবাসীদের বাৎসরিক বনভোজন ও মিলনমেলা আজ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

কাতারে বসবাসরত মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্রবাসীদের নিয়ে আজ শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের বাৎসরিক বনভোজন ও আনন্দঘন মিলনমেলা। প্রবাসের কর্মব্যস্ত জীবনে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ আয়োজন করা হয়েছে।
জুড়ী উপজেলা বৃহত্তর কাতার প্রবাসীদের উদ্যোগে কাতারের মদিনা খলিফা নর্থ এলাকার আল-হামাম পার্কে শুক্রবার বাদ জুমা এ বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ আয়োজনে থাকবে বিভিন্ন ধরনের খেলাধুলা, আনন্দ-উল্লাস, পুরস্কার বিতরণ, গল্প-আড্ডা ও বিনোদনমূলক নানা আয়োজন। এতে কাতারে বসবাসরত জুড়ী উপজেলার বিভিন্ন এলাকার প্রবাসীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি অনেক প্রবাসী পরিবার-পরিজন নিয়েও অনুষ্ঠানে যোগ দেবেন। ফলে আয়োজনটি পরিণত হবে প্রবাসীদের এক প্রাণবন্ত পারিবারিক মিলনমেলায়।

আয়োজকরা জানান, প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন অটুট রাখা এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সবার সম্মিলিত প্রচেষ্টা, সুন্দর শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এবারের বনভোজন একটি স্মরণীয় আয়োজনে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজকরা হলেন রিয়াজ উদ্দিন, ফখরুল ইসলাম, শাহিন আহমদ, মো. জালাল উদ্দীন ও মো. রায়েল উদ্দিন।

এদিকে আয়োজক মো. জালাল উদ্দীন বলেন, জুড়ী উপজেলা বৃহত্তর কাতার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের বাৎসরিক বনভোজন সফল ও সার্থক হোক। সবার সম্মিলিত প্রচেষ্টা, সুন্দর শৃঙ্খলা ও আনন্দের মধ্য দিয়ে এ আয়োজন একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বনভোজনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে কাতারে বসবাসরত জুড়ীর সকল প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রবাসের মাটিতে নিজ এলাকার মানুষের এমন মিলনমেলা পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাতারে জুড়ী উপজেলা প্রবাসীদের বাৎসরিক বনভোজন ও মিলনমেলা আজ

আপডেট সময় : ১১:২৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬