সর্বশেষ
ত্রিশালের সাপখালীতে ‘মামলাবাজ’ শহীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে গলাচিপায় আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময় সংগীত বিভাগের ৯০ মিনিটের বিলম্বে এলোমেলো জবি দিবসের সূচি, ক্ষুব্ধ ব্যান্ডগুলো রাবিতে ব্যাডমিন্টন কোর্ট তৈরি নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ প্রশাসনের কাতারে জুড়ী উপজেলা প্রবাসীদের বাৎসরিক বনভোজন ও মিলনমেলা আজ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রতিবাদী কন্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আজিম মিঞা জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে মহানগর কোর কমিটির ফুলেল সংবর্ধনা আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রতিবাদী কন্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আজিম মিঞা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৩৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম অধিবেশনে সারা দেশ থেকে আগত সাংবাদিক প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সংস্থার নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সাবেক ব্যাংকার এবং দৈনিক সমতল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনজুর হোসেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাব হোসেন চৌধুরীর সুযোগ্য সন্তান।

সম্প্রতি রাজধানীর স্কাউট ভবনে আয়োজিত সংস্থার ৪৫তম অধিবেশনে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ মনজুর হোসেনের এই বিজয় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা ও সম্ভাবনার সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত মহাসচিব মোহাম্মদ মনজুর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটির যুগ্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং প্রতিবাদী কন্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আজিম মিঞা।

এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবনির্বাচিত মহাসচিবকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় জাতীয় সাংবাদিক সংস্থা আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।

তাঁরা আরও প্রত্যাশা করেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং সারাদেশের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে নবনির্বাচিত মহাসচিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাব হোসেন চৌধুরীর আদর্শ ও সাংগঠনিক ঐতিহ্যকে ধারণ করে নবনির্বাচিত মহাসচিবের নেতৃত্বে সংগঠনটি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সাংবাদিক মহলের।

মোহাম্মদ আজিম মিঞা
সম্পাদক ও প্রকাশক, প্রতিবাদী কন্ঠ
যুগ্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
ঢাকা মহানগর কোর কমিটি
জাতীয় সাংবাদিক সংস্থা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রতিবাদী কন্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আজিম মিঞা

আপডেট সময় : ১০:৩৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬