সর্বশেষ
মাদকবিরোধী সচেতনতা বাড়াতে কচুয়া থানার ওসির ব্যতিক্রমী উদ্যোগ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য শিপ্রার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে বহিরাগত কিশোর গ্যাংয়ের হামলা, গ্রামবাসীর হাতে একজন আটক পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে বিএনপি’র উষ্ণ সংবর্ধনা প্রদান করলেন শার্শার তৃণমূল নেতাকর্মীরা নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪১কেজি গাঁজাসহ গ্রেফতার – ০৫

শিপ্রার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

 নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:৪৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

 যশোরের চাঁচড়া ভাতুড়িয়া এলাকার শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে চাঁচড়া ভাতুড়িয়া হাইস্কুল ও চাঁচড়া স্কুল অ্যান্ড কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা শিপ্রার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন। তাদের দাবি, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শিপ্রার মৃত্যুর ঘটনায় পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। তাই তদন্তে কোনো ধরনের প্রভাব, গাফিলতি বা দীর্ঘসূত্রতা যেন না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধান অভিযুক্ত হিসেবে অপার গোবিন্দ দাসের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি শিপ্রার মৃত্যুর রহস্য জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা। শিপ্রার মৃত্যু নিয়ে এর আগেও তার পরিবার ও সহপাঠীদের পক্ষ থেকে হত্যার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছিল বলে মানববন্ধনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিপ্রার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬