ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মো. আশিক ইমরান তামজিদ। আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলী,যুগ্ম আহবায়ক মো. আল আমিন,মো.জাহিদ হোসেন জিমু,মো. মিজানুর রহমান মিলন,সদস্য মো. মোরশেদ মিয়া,মো. মশিউর রহমান নয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো: মাসুদুর রহমান ও গাইবান্ধা সরকারি কলেজ প্রভাষক (দর্শন) মোঃ ইফতেখারুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য দেন রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার আহ্বায়ক মো. সুজা মিয়া। এ সময় প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মহানবী (সা.)-এর উম্মত ও দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



















