সর্বশেষ
শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০

সৌদি আরব প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রীর মতবিনিময়

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

 বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সৌদি আরব জাসাসের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী এবং সৌদি আরব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ। সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দেশ ও প্রবাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আন্তরিক পরিবেশে মতবিনিময় হয়। আলোচনায় প্রবাসীদের ভূমিকা, দেশের অর্থনীতিতে তাদের অবদান এবং জাতীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ও গুরুত্ব পায়। এ সময় ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশের বিভিন্ন সংকট ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সৌদি আরব জাসাসের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী এবং সৌদি আরব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ মদিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রতিমন্ত্রীকে বিদায় জানান। এ সময় তারা ব্যস্ততম সময়ের মধ্যেও প্রবাসী নেতৃবৃন্দকে সময় দেওয়ার জন্য প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসী নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পুরো সময়টি ছিল অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত। তাঁর প্রগতিশীল চিন্তাভাবনা, কর্মীদের প্রতি আন্তরিকতা এবং প্রবাসীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের মুগ্ধ করেছে। তারা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের কল্যাণ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৌদি আরব প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপডেট সময় : ১২:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬