শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে স্কুল ইউনিফর্ম, খেলনা ও হুইলচেয়ার বিতরণ
- আপডেট সময় : ০৪:৩২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম, খেলনা ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সম্প্রতি এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফজলে ওয়াহিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাবা রেহেনা বেগম।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে নতুন ইউনিফর্ম, বিভিন্ন রকমের খেলনা ও চলাচলের সুবিধার জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়। উপহার হাতে পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে এক অনাবিল আনন্দ ও নিষ্পাপ হাসি। কোমলমতি শিক্ষার্থীদের এই আনন্দ দেখে মনে হয়েছে—আজকের দিনটি তাদের কাছে যেন ঈদের আনন্দের চেয়েও বড়।
উপস্থিত অতিথিদের এমন আন্তরিকতা, মানবিকতা ও ভালোবাসার প্রশংসা করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকবৃন্দ। তারা এই মহৎ উদ্যোগের জন্য ইউএনও জনাব ফজলে ওয়াহিদ এবং শিক্ষা অফিসার জনাবা রেহেনা বেগমকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, সমাজের পিছিয়ে পরা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।



















